Close Menu
জনমত
    Facebook X (Twitter) Instagram
    Home»অপরাধ»জামায়াত-শিবিরের সকল কমিটি প্রকাশের আহ্বান ছাত্রদল সভাপতির
    অপরাধ

    জামায়াত-শিবিরের সকল কমিটি প্রকাশের আহ্বান ছাত্রদল সভাপতির

    অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্কFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ছাত্রদল সভাপতি

    বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সকল কমিটি প্রকাশের আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

    ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোন গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লক্ষ নেতা-কর্মীদের কেউ কখনও পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কি না, তাদের বর্ণনা অনুযায়ী তারা ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাই বাছাই করার সময় এসেছে।’

    তিনি আরও বলেন, ‘বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা-কর্মীই শুধু নয়, সমর্থকও যদি বাংলাদেশের বাস্তবতার নিরিখে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নানাবিধ অরাজনৈতিক কোন সমস্যায় জর্জরিত হয়, সেটা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মব করা হয়, শীর্ষ নেতৃবৃন্দের নামে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়ানো হয়, সাথে সাথে সত্য মিথ্যার মিশ্রণে ফটোকার্ড তৈরি করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপকর্মগুলো শিবির সরাসরি ফেস না করে শিবিরের বি টিম এবং সি টিমকে কাজে লাগায়।’

    জাশিকে মোনাফেক আখ্যা দিয়ে এরপর ছাত্রদল সভাপতি বলেন, ‘অপরপক্ষে, জামায়াতে ইসলাম ও ছাত্রশিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লক্ষ একনিষ্ঠ নেতা-কর্মীদের পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদি স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া

    February 22, 2026

    রাতের আঁধারে মাটি উত্তোলন, অতঃপর…

    February 22, 2026

    প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    February 22, 2026
    Leave A Reply Cancel Reply

    রেডিও বার্তা

    প্রধান সম্পাদক : মোঃ ইসমাইল হোসেন

    রেডিও বার্তা মিডিয়া লিমিটেড

    ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ

    ইমেইল : radiobartaonline@gmail.com

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

    GET IT ON Google Play
    Download on the App Store

    অনুসরণ করুন

    আমাদের সম্পর্কে আমাদের স্টাফ গোপনীয়তার নীতি শর্তাবলি যোগাযোগ

    © ২০২৬ রেডিও বার্তা | সকল কারিগরি সহযোগিতায় রেডিও বার্তা টিম

    Type above and press Enter to search. Press Esc to cancel.