Author: অনলাইন ডেস্ক

অভিনেত্রী তানিয়া বৃষ্টি বাসায় ফিরেছেন। ডাক্তারদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে বাসায় ফিরতে পেরেছেন এ অভিনেত্রী। ৫দিন আগে প্রায় চার ঘণ্টার সফল অপারেশনে ব্রেন টিউমার অপসারণ করা হয় তার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, ‘রোববার (১৫ ফেব্রুয়ারি) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তানিয়াকে পর্যবেক্ষণে রাখেন। এখন তিনি আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।’ হাসপাতাল সূত্রে জানা যায়, সফল অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে অভিনেত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে এগোতে থাকে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে বাড়িতে অবস্থান করছেন তানিয়া বৃষ্টি। আরও জানা…

Read More

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মারুফ রহমান নামে এক ব্যক্তিকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে৷ শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। অর্থদণ্ড প্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের পুত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এরই প্রেক্ষিতে শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পৌরসদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় উপজেলা ভ্রাম্যমাণ আদালত। সূত্রে আরও জানা যায়, এ সময় অবৈধভাবে…

Read More

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প‍্যারিসের সেন্ট ডেনিসে প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে তারা ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং সিকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ক্রছেল। ভাষার জন্য ১৯৫২ সালে বাংলাদেশে সংঘটিত এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশের সেই ইতিহাস আজ বিশ্ব ইতিহাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে ফরাসি সরকারি…

Read More

যাতায়াত পথে যেখানে-সেখানে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। এ ছাড়া তিনি সরকারকে এসব ব‍্যাপারে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করার আহ্বান জানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ‍্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয়, সেটা ভিন্ন।’ তিনি আরও লেখেন, ‘ইতিমধ‍্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই নিজ নির্বাচনী এলাকায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নতুন সরকার গঠনের পাঁচ দিনের মাথায় তার নির্দেশনায় চকরিয়ায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা, উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা নামে তিনটি আলাদা ইউনিয়ন গঠনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিনিধিরা বলেন, নির্বাচনের সময় চকরিয়া–পেকুয়াবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।…

Read More

চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টায় চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও গণছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন। এ ঘটনায় রাত ১টার দিকেও ব্যবসায়ী ও জনতার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি চলছিল। এ সময় নানা স্লোগান দিতেও দেখা যায় তাদের। এদিকে থানা ঘেরাও করে বিক্ষোভের বিষয়ে শনিবার রাত ১টার…

Read More

সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে ধাপে ধাপে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিষেশ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি। ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি, ভাষা শিক্ষায় অনেক বেশি জোর…

Read More

পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর ফলের বাজারে যেন উত্তাপ ছড়িয়ে পড়েছে। রোজার আগে যে ফলগুলো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল, চাহিদাকে পুঁজি করে মাত্র ১০ দিনের ব্যবধানে তার দাম বেড়েছে কয়েক গুণ। খুচরা বাজারে ইফতারের প্রধান উপকরণ খেজুর থেকে শুরু করে আঙুর, আনার বা আপেল— সবকিছুর দামই এখন আকাশচুম্বী। ক্রেতাদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও ফলের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে অতি মুনাফা লুটছেন ব্যবসায়ীরা। সরবরাহ স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটের কারসাজিতে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)বিকালে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ও আশপাশের এলাকা ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। বিশেষ করে ইফতারের অপরিহার্য…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সকল কমিটি প্রকাশের আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোন গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের কয়েক লক্ষ নেতা-কর্মীদের কেউ কখনও পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কি না, তাদের বর্ণনা অনুযায়ী তারা ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাই বাছাই করার সময় এসেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা-কর্মীই শুধু নয়, সমর্থকও যদি বাংলাদেশের বাস্তবতার নিরিখে…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল্লাহকে একটি চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। আসাদের পরিবার জানায়, নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। আসাদের গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে গ্রেপ্তার করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি। সুজানগর থানার অফিসার…

Read More