Author: অনলাইন ডেস্ক

অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আগামীকাল বা পরশু ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বারের মতো এবারও আগামী ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।…

Read More

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান সুমন পদত্যাগ করেছেন। গত ২৮ জানুয়ারি নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। সেদিনই ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানান। পদত্যাগপত্র জমা দিলেও নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। পেশাগত কারণে দাবায় ঠিকমতো সময় দিতে পারছেন না বলেই পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন সুমন। চিঠিতে তিনি লিখেছেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন কারণে ওই পদে পূর্ণ সময় ও মনোযোগ প্রদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ দাবা…

Read More

বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের পিতা মতি মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত নানা জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরবপুর মধ্যপাড়া কাদির বেপারি জামে মসজিদে তারাবি নামাজ শেষে মরহুমের জানাজা সম্পন্ন হবে। এরপর ভৈরব পৌর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা…

Read More

চলতি বছরের নভেম্বরে হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানকার ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি উচ্চভবন আবাসন প্রকল্পের ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বাসস্থান কিনে নেওয়ার পরিকল্পনা করেছে হংকং সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ পরিকল্পনার জন্য প্রায় ৪ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৫১২ মিলিয়ন ডলার) ব্যয় করা হবে। সরকারে প্রস্তাবে প্রতি বর্গফুট আট হাজার হংকং ডলার ধরা হয়েছে। এরমধ্যে ভূমি প্রিমিয়াম ধরা হয়নি। আর ভূমির মূল্য ধরা হলে প্রতি বর্গফুট ১০ হাজার ৫০০ হংকং ডলার মূল্য ধরা হয়েছে। হংকংয়ের উপ-অর্থসচিব ওয়াং ওয়াই…

Read More

বনের নাম ছিল অরুণাবন। সেখানে বহু বছর ধরে ন্যায় আর সাহসের প্রতীক হয়ে রাজত্ব করতেন সিংহ African Lion। তার গর্জন শুধু শক্তির নয়, ছিল শৃঙ্খলা ও আশ্রয়েরও প্রতীক। হরিণ, মহিষ, খরগোশ, এমনকি চঞ্চল বানররাও জানত— বনের আইন সবার জন্য সমান। কিন্তু এক বর্ষার রাতে সবকিছু বদলে গেল। সেই রাতে চতুর এক হায়না, নাম তার কুটিল, মিথ্যা গুজব ছড়িয়ে দিল— সিংহ নাকি অসুস্থ, দুর্বল, আর শিগগিরই বন ছেড়ে পালাবে। হায়নার দল চারদিকে ফিসফাস করতে লাগল। ‘রাজা দুর্বল হলে বনও দুর্বল হয়,’ তারা বলল। ভয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কুটিল সুযোগ বুঝে সিংহের ঘনিষ্ঠ কয়েকজনকে প্রলোভন দিল। কেউ পেল মাংসের ভাগ বেশি,…

Read More

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, রুবেল প্রামাণিক নামে এক ব্যক্তি গত ৩০ আগস্ট রাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে চা পান করছিলেন। এ সময় মিজানুর রহমান সাগরসহ চার থেকে পাঁচজন মোটরসাইকেলে সেখানে আসেন। তারা জোরপূর্বক রুবেল প্রামাণিককে তুলে কলেজের অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রুবেল প্রামাণিক চাঁদা দিতে অস্বীকৃতি…

Read More

আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। তিনি আরও জানান, এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ…

Read More