Close Menu
জনমত
    Facebook X (Twitter) Instagram
    Home»অপরাধ»সেই আবাসিক কমপ্লেক্স নিয়ে নতুন সিদ্ধান্ত হংকংয়ের
    অপরাধ

    সেই আবাসিক কমপ্লেক্স নিয়ে নতুন সিদ্ধান্ত হংকংয়ের

    অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্কFebruary 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    চলতি বছরের নভেম্বরে হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানকার ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি উচ্চভবন আবাসন প্রকল্পের ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বাসস্থান কিনে নেওয়ার পরিকল্পনা করেছে হংকং সরকার।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ পরিকল্পনার জন্য প্রায় ৪ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৫১২ মিলিয়ন ডলার) ব্যয় করা হবে। সরকারে প্রস্তাবে প্রতি বর্গফুট আট হাজার হংকং ডলার ধরা হয়েছে। এরমধ্যে ভূমি প্রিমিয়াম ধরা হয়নি। আর ভূমির মূল্য ধরা হলে প্রতি বর্গফুট ১০ হাজার ৫০০ হংকং ডলার মূল্য ধরা হয়েছে।

    হংকংয়ের উপ-অর্থসচিব ওয়াং ওয়াই লুন বলেন, আমরা বিশ্বাস করি প্রস্তাবিত মূল্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি আবাসন নিশ্চিত করার জন্য যথেষ্ট।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে প্রায় দুহাজার ইউনিটে ৪ হাজার ৬০০ ভাড়াটিয়া বসবাস করতেন। তাদের জন্য সরকার একটি ফ্ল্যাট-বিনিময় কর্মসূচিও ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা বিকল্প সরকারি আবাসনে স্থানান্তরিত হতে পারবেন।

    কর্মকর্তারা জানান, পুরো প্রকল্পে আনুমানিক মোট ব্যয় দাঁড়াতে পারে ৬ দশমিক ৮ বিলিয়ন হংকং ডলার। তবে একটি ত্রাণ তহবিল থেকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার অনুদান পাওয়ায় সরকারের নিট ব্যয় কমবে। এছাড়া বীমা ক্ষতিপূরণ হিসাব করলে ব্যয় আরও কমতে পারে।

    সরকার বলছে, এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে নিরাপদ আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া

    February 22, 2026

    রাতের আঁধারে মাটি উত্তোলন, অতঃপর…

    February 22, 2026

    প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    February 22, 2026
    Leave A Reply Cancel Reply

    রেডিও বার্তা

    প্রধান সম্পাদক : মোঃ ইসমাইল হোসেন

    রেডিও বার্তা মিডিয়া লিমিটেড

    ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ

    ইমেইল : radiobartaonline@gmail.com

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

    GET IT ON Google Play
    Download on the App Store

    অনুসরণ করুন

    আমাদের সম্পর্কে আমাদের স্টাফ গোপনীয়তার নীতি শর্তাবলি যোগাযোগ

    © ২০২৬ রেডিও বার্তা | সকল কারিগরি সহযোগিতায় রেডিও বার্তা টিম

    Type above and press Enter to search. Press Esc to cancel.