Close Menu
জনমত
    Facebook X (Twitter) Instagram
    Home»অপরাধ»দাবার সাধারণ সম্পাদকের পদত্যাগ
    অপরাধ

    দাবার সাধারণ সম্পাদকের পদত্যাগ

    অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্কFebruary 21, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান সুমন পদত্যাগ করেছেন। গত ২৮ জানুয়ারি নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। সেদিনই ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানান।

    পদত্যাগপত্র জমা দিলেও নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

    পেশাগত কারণে দাবায় ঠিকমতো সময় দিতে পারছেন না বলেই পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন সুমন। চিঠিতে তিনি লিখেছেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন কারণে ওই পদে পূর্ণ সময় ও মনোযোগ প্রদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

    দাবা ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। ২০২৪ সালের ১৪ নভেম্বর সৈয়দ সূজা উদ্দিন আহমেদকে সভাপতি ও ফিদে মাস্টার ড. তৈয়বুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া

    February 22, 2026

    রাতের আঁধারে মাটি উত্তোলন, অতঃপর…

    February 22, 2026

    প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    February 22, 2026
    Leave A Reply Cancel Reply

    রেডিও বার্তা

    প্রধান সম্পাদক : মোঃ ইসমাইল হোসেন

    রেডিও বার্তা মিডিয়া লিমিটেড

    ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ

    ইমেইল : radiobartaonline@gmail.com

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

    GET IT ON Google Play
    Download on the App Store

    অনুসরণ করুন

    আমাদের সম্পর্কে আমাদের স্টাফ গোপনীয়তার নীতি শর্তাবলি যোগাযোগ

    © ২০২৬ রেডিও বার্তা | সকল কারিগরি সহযোগিতায় রেডিও বার্তা টিম

    Type above and press Enter to search. Press Esc to cancel.