Close Menu
জনমত
    Facebook X (Twitter) Instagram
    Home»ক্যাম্পাস»চাঁদাবাজির বিরুদ্ধে যা বললেন ছাত্রদলের হামিম
    ক্যাম্পাস

    চাঁদাবাজির বিরুদ্ধে যা বললেন ছাত্রদলের হামিম

    অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্কFebruary 22, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত

    যাতায়াত পথে যেখানে-সেখানে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

    এ ছাড়া তিনি সরকারকে এসব ব‍্যাপারে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করার আহ্বান জানান।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

    পোস্টে তিনি লেখেন, ‘সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ‍্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেওয়া হয়, সেটা ভিন্ন।’

    তিনি আরও লেখেন, ‘ইতিমধ‍্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের আগেই ফ‍্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস‍্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন।’

    হামিম বলেন, ‘সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। সবার আগে বাংলাদেশ, সবার জন‍্য বাংলাদেশ।’

    চাঁদাবাজি ব্যবসায়ী শেখ তানভীর বারী হামিম সাধারণ মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া

    February 22, 2026

    রাতের আঁধারে মাটি উত্তোলন, অতঃপর…

    February 22, 2026

    প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    February 22, 2026
    Leave A Reply Cancel Reply

    রেডিও বার্তা

    প্রধান সম্পাদক : মোঃ ইসমাইল হোসেন

    রেডিও বার্তা মিডিয়া লিমিটেড

    ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ

    ইমেইল : radiobartaonline@gmail.com

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

    GET IT ON Google Play
    Download on the App Store

    অনুসরণ করুন

    আমাদের সম্পর্কে আমাদের স্টাফ গোপনীয়তার নীতি শর্তাবলি যোগাযোগ

    © ২০২৬ রেডিও বার্তা | সকল কারিগরি সহযোগিতায় রেডিও বার্তা টিম

    Type above and press Enter to search. Press Esc to cancel.