Close Menu
জনমত
    Facebook X (Twitter) Instagram
    Home»আন্তর্জাতিক»প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
    আন্তর্জাতিক

    প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্কFebruary 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

    ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) প‍্যারিসের সেন্ট ডেনিসে প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে তারা ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং সিকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ক্রছেল। ভাষার জন্য ১৯৫২ সালে বাংলাদেশে সংঘটিত এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশের সেই ইতিহাস আজ বিশ্ব ইতিহাস।

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে ফরাসি সরকারি প্রতিনিধি ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব‍্য রাখেন ইয়ানিক কাইয়ে। আরও বক্তব‍্য রাখেন-করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল, আবিদা হানেফাসহ অনেকে। বাংলাদেশি কমিউনিটির পক্ষে বক্তব‍্য রাখেন আয়েবা এক্সিকিউটিভ সুব্রত শুভ এবং মো. আলী আজম খান।

    এ ছাড়াও বক্তব্য রাখেন, প্যারিসে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সিকানো বাঙালির প্রেসিডেন্ট এবং সেন্ট ডেনিসে শহীদ মিনার প্রতিষ্ঠার অন‍্যতম উদ্যোক্তা স্বরুফ সদিউল। তিনি তার বক্তব্যে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে সেন্ট ডেনিসের এ শহীদ মিনার আমাদের আগামী প্রজন্মের জন‍্য কতটা গুরুত্ব‍ বহন করে, তা তুলে ধরেন।

    অনুষ্ঠান পরিচালনা এবং আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন সিকানো বাঙালির সাধারণ সম্পাদক আবু জাফর তানিম।

    চেয়ারম্যান ব্যবসায়ী সাধারণ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া

    February 22, 2026

    রাতের আঁধারে মাটি উত্তোলন, অতঃপর…

    February 22, 2026

    চাঁদাবাজির বিরুদ্ধে যা বললেন ছাত্রদলের হামিম

    February 22, 2026
    Leave A Reply Cancel Reply

    রেডিও বার্তা

    প্রধান সম্পাদক : মোঃ ইসমাইল হোসেন

    রেডিও বার্তা মিডিয়া লিমিটেড

    ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ

    ইমেইল : radiobartaonline@gmail.com

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

    GET IT ON Google Play
    Download on the App Store

    অনুসরণ করুন

    আমাদের সম্পর্কে আমাদের স্টাফ গোপনীয়তার নীতি শর্তাবলি যোগাযোগ

    © ২০২৬ রেডিও বার্তা | সকল কারিগরি সহযোগিতায় রেডিও বার্তা টিম

    Type above and press Enter to search. Press Esc to cancel.